সিটিওয়াইড কাউন্সিল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স (সিসিইএলএল) বলতে কী বুঝায়?

নতুন সিটিওয়াইড কাউন্সিল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স (সিসিইএলএল)-সহ শিক্ষা নীতির দায়িত্ব দ্বিভাষী এবং ইংলিশ অ্যাজ অ্যা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ (“ইএসএল”) কর্মসূচির সাথে সংশ্লিষ্ট যে কোন শিক্ষাগত বা শিক্ষানির্দেশনাগত নীতির সম্পর্কে মতামত ব্যক্ত করা। সিসিইএলএল-এর এগারোজন ভোটাধিকারী সদস্যের নয়জনকে অবশ্যই দ্বিভাষী কিংবা ইংলিশ অ্যাজ অ্যা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরিষেবার (‘ইএলএল শিক্ষার্থী”) সদস্য হতে হবে। দুইজন অতিরিক্ত ভোটাধিকারী সদস্য নিযুক্ত হবেন পাবলিক এডভোকেট কর্তৃক এবং ইংরেজি ভাষা শিক্ষার্থীদের সম্পর্কে তাদের ব্যাপক অভিজ্ঞতা ও জ্ঞান থাকতে হবে। একজন বর্তমান বা সাবেক হাই স্কুলের ইংরেজি ভাষা শিক্ষার্থী বা সিনিয়রকে ভোটাধিকারহীন সদস্য হিশেবে এক বছর কাজ করার জন্য মনোনয়ন দেবেন স্পেশাল এডুকেশন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স এর চিফ অ্যাচিভমেন্ট অফিসার।

সিটিওয়াইড কাউন্সিল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার-এর একজন সদস্যের কাজ কী?

সিটিওয়াইড কাউন্সিল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স-এর সদস্যরা প্রতি মাসে কমপক্ষে একটি বৈঠক করেন যেখানে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নারদের সমস্যাবলি নিয়ে আলোচনা করে থাকেন।

সিটিওয়াইড কাউন্সিল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স পরিষেবার কার্যকারিতা সম্পর্কে একটি বার্ষিক প্রতিবেদন এবং কীভাবে সেগুলো উন্নত করা যায়, সে ব্যাপারে সুপারিশ করে।

সিসিইএলএল কাউন্সিলে কারা কাজ করতে পারবেন না?

সিটিওয়াইড কাউন্সিল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স-এর প্রার্থীরা ডিপার্টমেন্ট অব এডুকেশনের কর্মচারী, অথবা নির্বাচিত কিংবা মনোনীত সরকারি কর্মকর্তা হতে পারবেন না। কোন অপরাধের কারণে শাস্তিপ্রাপ্ত ব্যক্তি কোন কাউন্সিলে কাজ করতে পারবেন না। কার্যরত থাকাকালে কোন “নীতিভঙ্গের” সাথে সরাসরি সম্পর্কিত থাকার কারণে কম্যুনিটি স্কুল বোর্ড থেকে বহিষ্কৃত কেউ কাউন্সিলে কাজ করতে পারবেন না। এ ধরনের কোন বোর্ড বা কাউন্সিলের সাথে সম্পর্কিত কোন অপরাধের কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন, এমন কেউ প্রার্থী হওয়ার যোগ্য নন। এছাড়াও ডিপার্টমেন্ট অব এডুকেশনের এথিক্স অফিসার যাদের সাথে আর্থিক স্বার্থের দ্বন্দ্ব আছে বলে শানক্ত করেছেন, তারাও অযোগ্য। তদুপরি, যোগ্যতা বিবেচনা ছাড়াই মনোনীত প্রার্থীদের কেউই একাধিক কাউন্সিলে কাজ করতে পারবে না।.

কাউন্সিল সদস্যরা কী বেতন পান?

না! কম্যুনিটি এবং সিটিওয়াইড এডুকেশন কাউন্সিল সদস্যগণ তাদের শ্রম স্বেচ্ছাসেবায় নিয়োগ করেন, তবে কিছু কিছু ব্যয়ের বিপরীতে অর্থ ফেরত পেতে পারেন।

সিসিইএলএল কাউন্সিলে কাজ করার জন্য পিতামাতাদের কীভাবে মনোনীত করা হয়?

সিসিইএলএল-এ কাজ করতে আগ্রহী পিতামাতাগণ একটি পূরণ করা মনোনয়ন ফরম এবং www.powertotheparents.org ওয়েব সাইটে গিয়ে একটি ডিসক্লোজার ফরম পূরণ করে আত্মমনোনয়ন করতে পারেন। পিতামাতাগণ একটি শুধু একটি সিটিওয়াইড কাউন্সিলে প্রার্থী হতে পারেন।

সিসিইএলএল কাউন্সিলের পিতামাতা সদস্যগণ কীভাবে নির্বাচিত হন?

প্রতিটি ডিস্ট্রিক্ট, বরো এবং ডিস্ট্রিক্ট ৭৫-এর প্রেসিডেন্ট কাউন্সিল অন্তর্ভুক্ত সদস্যদের মধ্য থেকে একজন সিসিইএলএল সদস্য মনোনয়ন করবেন যিনি একজন ইংরেজি ভাষা শিক্ষার্থীর পিতামাতা। যদি প্রেসিডেন্টস কাউন্সিলে কোন ইংরেজি ভাষা শিক্ষার্থীর পিতামাতা না থাকেন, তাহলে প্রেসিডেন্টস কাউন্সিল সিসিইএলএল-এ স্বেচ্ছাসেবী সদস্য হিশেবে কাজ করার জন্য সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট বা বরো থেকে একজন ইংরেজি ভাষা শিক্ষার্থীর পিতামাতাকে নির্বাচক হিশেবে এগিয়ে আসার জন্য তদ্বির করবে। সিসিইএলএল-এর প্রার্থী পিতামাতাগণ নির্বাচক হিশেবে কাজ করার যোগ্য হবেন না।

নিজেরাই নিজেদের মনোনীত করা ছাড়া নতুন কাউন্সিলের নির্বাচন প্রক্রিয়ায় পিতামাতাদের সংশ্লিষ্ট হওয়ার অন্য কোন পন্থা আছে কি?

দুইটি পন্থায় পিতামাতাগণ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন:

  1. প্রতিটি বরোতে ওফিয়া প্রত্যেক বরোর প্রেসিডেন্ট কাউন্সিলের সহায়তায় একটি প্রার্থী ফোরাম আয়োজন করবে যেখানে সিসিইএলএল প্রার্থীরা নির্বাচকমণ্ডলী, পিতামাতা এবং কম্যুনিটির কাছে নিজেদেরকে উপস্থাপন করার সুযোগ লাভ করবেন।
  2. প্রার্থী ফোরামের পর ডিস্ট্রিক্ট ৭৫ ও ৭৯ এবং বরো হাই স্কুলসহ প্রতিটি ডিস্ট্রিক্টের জন্য www.powertotheparents.org ওয়েবসাইটে একটি অনলাইন সুপারিশ ভোট অনুষ্ঠিত হবে। কম্যুনিটি ডিস্ট্রিক্ট পর্যায়ে নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোর সকল ইংরেজি ভাষা শিক্ষা পরিষেবা গ্রহণকারী শিক্ষার্থীর পিতামাতা সুপারিশমূলক ভোট দিতে পারবেন।

কাউন্সিল সদস্যদেরকে কী তাদের কাজের জন্য প্রশিক্ষণ দেয়া হবে?

ডিপার্টমেন্ট অব এডুকেশন স্কুল বছর জুড়ে কাউন্সিল সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করে।

কাউন্সিল সদস্য হিশেবে আমাকে কতোটুকু সময় দেবার প্রতিশ্রুতি দিতে হবে?

কাউন্সিল সদস্য হিশেবে আপনাকে প্রতি মাসে কমপক্ষে একটি উন্মুক্ত সভায় ও একটি কাউন্সিল সভায় উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হয়। এছাড়া ডিপার্টমেন্ট অব এডুকেশন স্কুল এবং ডিস্ট্রিক্ট কম্যুনিটির সাথে মিলিত হয়ে যেসব উন্মুক্ত শুনানি আয়োজন করবে, সেগুলোতেও আপনি উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হয়।

প্রার্থী ফোরাম

শুরু: বিকাল ৫টা

শেষ: সন্ধ্যা ৮টা

প্রার্থীদের সাথে মিলিত হোন: ডিপার্টমেন্ট অব এডুকেশনের সাথে ডিস্ট্রিক্ট এবং বরো প্যারেন্ট লিডারগণ ফোরামের আয়োজন করবেন যেখানে পিতামাতারা কাউন্সিল প্রার্থীদের সাথে মিলিত হতে এবং প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন।

বরো তারিখ স্থান
কুইন্স সোমবার, ১২ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Flushing Library
41-17 Main Street
Flushing, NY 11355
স্ট্যাটেন আইল্যান্ড বুধবার, ১৪ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Richmondton Library
200 Clarke Avenue (at Amber St.)
Staten Island, NY 10306
ব্রুকলিন সোমবার, ১৯ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Brooklyn Public Library
10 Grand Army Plaza
Brooklyn, NY 11238
ম্যানহ্যাটন্ বুধবার, ২১ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Norman Thomas HS
111 East 33 Street
New York NY, 10016
ব্রক্স বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Dewitt Clinton HS (10X440)
100 West Mosholu Parkway South
Bronx, NY 10468