সিটিওয়াইড কাউন্সিল অন স্পেশাল এডুকেশন (সিসিএসই) বলতে কী বুঝানো হয়?

শিক্ষা নীতি অনুসারে গঠিত সিটিওয়াইড কাউন্সিল অন স্পেশাল এডুকেশন(সিসিএসই)স্পেশাল এডুকেশন (বিশেষ শিক্ষা) পরিষেবা সম্পর্কে পরামর্শ ও অভিমত প্রদান করে থাকে। সিসিএসই-এর ভোটাধিকারসম্পন্ন এগারো জন সদস্যের নয় জনকে অবশ্যই ব্যক্তিক শিক্ষা পরিকল্পনাবিশিষ্ট শিক্ষার্থীর পিতামাতা হতে হবে। দুইজন অতিরিক্ত ভোটাধিকারী সদস্য নিযুক্ত হবেন পাবলিক এডভোকেট কর্তৃক এবং শিক্ষা, প্রশিক্ষণ বা প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তিকে শিক্ষায় বা কাজে নিযুক্তি বিষয়ে তাদের ব্যাপক অভিজ্ঞতা ও জ্ঞান থাকতে হবে। ব্যক্তিক শিক্ষা পরিকল্পনাবিশিষ্ট একজন হাই স্কুল সিনিয়রকে একজন ভোটাধিকারহীন সদস্য হিশেবে এক বছর কাজ করার জন্য মনোনয়ন দেবেন সিটিওয়াইড স্পেশাল এডুকেশন ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স এর চিফ অ্যাচিভমেন্ট অফিসার।

সিটিওয়াইড কাউন্সিল অন স্পেশাল এডুকেশনের একজন সদস্যের কাজ কী?

সিটিওয়াইড কাউন্সিল অন স্পেশাল এডুকেশনের সদস্যরা মাসে কমপক্ষে একটি বৈঠক করে সেখানে প্রকাশ্যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমস্যাবলি নিয়ে আলোচনা করবেন।

সিটিওয়াইড কাউন্সিল অন স্পেশাল এডুকেশন স্পেশাল এডুকেশন পরিষেবার কার্যকারিতা সম্পর্কে একটি বার্ষিক প্রতিবেদন এবং কীভাবে সেগুলো উন্নত করা যায়, সে ব্যাপারে সুপারিশ করে। কাজে সফল হওয়ার জন্য কাউন্সিল বৃহত্তর শিক্ষা কম্যুনিটির সাথে সম্পর্ক গড়ে তোলে যার মধ্যে ডিপার্টমেন্ট অব এডুকেশনের কর্মচারী, ডিস্ট্রিক্টের নেতৃত্বশীল পিতামাতা, ইনডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যানযুক্ত শিক্ষার্থীদের পিতামাতারা রয়েছেন।

কাউন্সিলে কারা কাজ করতে পারবেন না?

সিটিওয়াইড কাউন্সিল অন স্পেশাল এডুকেশনের প্রার্থীরা ডিপার্টমেন্ট অব এডুকেশনের কর্মী, বা নির্বাচিত কিংবা মনোনীত সরকারি কর্মকর্তা হতে পারবেন না। কোন অপরাধের কারণে শাস্তিপ্রাপ্ত ব্যক্তি কোন কাউন্সিলে কাজ করতে পারবেন না। কার্যরত থাকাকালে কোন “নীতিভঙ্গের” সাথে সরাসরি সম্পর্কিত থাকায় কম্যুনিটি অথবা সিটিওয়াইড এডুকেশন কাউন্সিল থেকে বহিষ্কৃত কেউ কাউন্সিলে কাজ করতে পারবেন না। এ ধরনের কোন বোর্ড বা কাউন্সিলের সাথে সম্পর্কিত কোন অপরাধের কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন, এমন কেউ প্রার্থী হওয়ার যোগ্য নন। এছাড়াও ডিপার্টমেন্ট অব এডুকেশনের এথিক্স অফিসার যাদের সাথে আর্থিক স্বার্থের দ্বন্দ্ব আছে বলে শানক্ত করেছেন, তারাও অযোগ্য। তদুপরি, যোগ্যতা বিবেচনা ছাড়াই মনোনীত প্রার্থীদের কেউই একাধিক কাউন্সিলে কাজ করতে পারবে না।

কাউন্সিল সদস্যরা কী বেতন পান?

না! সিটিওয়াইড কাউন্সিল অন স্পেশাল এডুকেশনের সদস্যরা স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন। সিসিএসই সদস্যরা কিছু কিছু ব্যয়ের বিপরীতে অর্থ ফেরত পান।

সিসিএসই কাউন্সিলে কাজ করার জন্য পিতামাতাদের কীভাবে মনোনীত করা হয়?

সিসিএসই-তে কাজ করতে আগ্রহী পিতামাতাগণ একটি পূরণ করা মনোনয়ন ফরম এবং www.powertotheparents.org ওয়েব সাইটে গিয়ে একটি ডিসক্লোজার ফরম পূরণ করে আত্মমনোনয়ন করতে পারেন। পিতামাতাগণ একটি শুধু একটি সিটিওয়াইড কাউন্সিলে প্রার্থী হতে পারেন।

সিসিএসই কাউন্সিলের পিতামাতা সদস্যগণ কীভাবে নির্বাচিত হন?

প্রতিটি ডিস্ট্রিক্ট, বরো এবং ডিস্ট্রিক্ট ৭৫-এর প্রেসিডেন্ট কাউন্সিল অন্তর্ভুক্ত সদস্যদের মধ্য থেকে একজন সিসিএসই সদস্য মনোনয়ন করবেন যিনি আইইপি আছে এমন এক শিক্ষার্থীর পিতামাতা। যদি প্রেসিডেন্ট কাউন্সিলে আইইপি আছে এমন একজন শিক্ষার্থীর পিতামাতা না থাকেন, তাহলে প্রেসিডেন্টস কাউন্সিল সিসিএসইতে স্বেচ্ছাসেবী সদস্য হিশেবে কাজ করার জন্য সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট বা বরো থেকে আইইপিযুক্ত শিক্ষার্থীর পিতামাতাদের মধ্য থেকে একজনকে নির্বাচক হিশেবে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবে। সিসিএসই-এর প্রার্থী পিতামাতাগণ নির্বাচক হিশেবে কাজ করার যোগ্য হবেন না।

নতুন সিসিএসইসি কাউন্সিলের নির্বাচন প্রক্রিয়ায় পিতামাতাদের যুক্ত করার আর কী কী উপায় রয়েছে?

নিজেরাই নিজেদের মনোনয়ন দেয়া ছাড়াও আরও দুটি পন্থায় পিতামাতাগণ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন:

  1. রতিটি বরোতে ওফিয়া প্রত্যেক বরোর প্রেসিডেন্ট কাউন্সিলের সহায়তায় একটি প্রার্থী ফোরাম আয়োজন করবে যেখানে সিসিএসই প্রার্থীরা নির্বাচকমণ্ডলী, পিতামাতা এবং কম্যুনিটির কাছে নিজেদেরকে উপস্থাপন করার সুযোগ লাভ করবেন।
  2. রার্থী ফোরামের পর ডিস্ট্রিক্ট ৭৫ ও ৭৯ এবং বরো হাই স্কুলসহ প্রতিটি ডিস্ট্রিক্টের জন্য www.powertotheparents.org ওয়েবসাইটে একটি অনলাইন সুপারিশ ভোট অনুষ্ঠিত হবে। কম্যুনিটি ডিস্ট্রিক্ট পর্যায়ে নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোর আইইপি আছে এমন শিক্ষার্থীদের সকল পিতামাতা সুপারিশমূলক ভোট দিতে পারবেন।

কাউন্সিল সদস্যদেরকে তাদের কাজের জন্য প্রশিক্ষণ দেয়া হবে কি?

ডিপার্টমেন্ট অব এডুকেশন স্কুলবছর জুড়ে কাউন্সিল সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করে।

সিসিএসই কাউন্সিল সদস্য হিশেবে আমাকে কতটুকু সময় দেবার প্রতিশ্রুতি দিতে হবে?

সিসিএসই কাউন্সিল সদস্য হিশেবে আপনাকে প্রতি মাসে কমপক্ষে একটি উন্মুক্ত সভায় ও একটি কাউন্সিল সভায় উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হয়। এছাড়া ডিপার্টমেন্ট অব এডুকেশন স্কুল এবং ডিস্ট্রিক্ট কম্যুনিটির সাথে মিলিত হয়ে যেসব উন্মুক্ত শুনানি আয়োজন করবে, সেগুলোতেও উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হয়।

প্রার্থী ফোরাম

শুরু: বিকাল ৫টা

শেষ: সন্ধ্যা ৮টা

প্রার্থীদের সাথে মিলিত হোন: ডিপার্টমেন্ট অব এডুকেশনের সাথে ডিস্ট্রিক্ট এবং বরো প্যারেন্ট লিডারগণ ফোরামের আয়োজন করবেন যেখানে পিতামাতারা কাউন্সিল প্রার্থীদের সাথে মিলিত হতে এবং প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন।

বরো তারিখ স্থান
কুইন্স সোমবার, ১২ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Flushing Library
41-17 Main Street
Flushing, NY 11355
স্ট্যাটেন আইল্যান্ড বুধবার, ১৪ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Richmondton Library
200 Clarke Avenue (at Amber St.)
Staten Island, NY 10306
ব্রুকলিন সোমবার, ১৯ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Brooklyn Public Library
10 Grand Army Plaza
Brooklyn, NY 11238
ম্যানহ্যাটন্ বুধবার, ২১ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Norman Thomas HS
111 East 33 Street
New York NY, 10016
ব্রক্স বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Dewitt Clinton HS (10X440)
100 West Mosholu Parkway South
Bronx, NY 10468